ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিরিয়ায় শক্তিশালী বিষ্ফোরণ
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে অন্তত ১০টি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আজ বুধবার (২৫ জুন) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার লাতাকিয়া প্রদেশের গ্রামীণ এলাকা কুরফায়েস গ্রামের কাছে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এসব বিস্ফোরণ মূলত ক্ষমতাসীন আল জোলানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত একটি বিদেশি জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলোর লক্ষ্য করে চালানো হয়।
আল মায়াদিন টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, জোলানি শাসনের তথাকথিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে এই হামলা চালানো হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, বিস্ফোরণগুলোর তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ঘটনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, এলাকায় ১০টিরও বেশি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। তবে কারা এই হামলার পেছনে রয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি