ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতির প্রভাবে কমেছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি দ্বিতীয় দিনও কার্যকর থাকায় বিশ্ববাজারে তেলের দামে টানা দ্বিতীয় দিনের মতো কমতে দেখা গেছে। একইসঙ্গে, বেশিরভাগ শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর থেকেই অপরিশোধিত তেলের বাজারে বড় ধরনের দরপতন শুরু হয়। বিশেষ করে, ইরানের পক্ষ থেকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা হলেও মধ্যপ্রাচ্যের কোনো গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ঝুঁকি কমে আসায় বিনিয়োগকারীরা আবারও ঝুঁকি নেওয়ার মতো পরিস্থিতিতে ফিরে এসেছেন। ওয়াল স্ট্রিটে পুরো দিনজুড়ে ইতিবাচক লেনদেন হয়েছে। বি. রাইলি ওয়েলথ-এর প্রধান বিশ্লেষক আর্ট হোগান বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হওয়ায় বাজারে স্থিতি ফিরেছে।
বুধবার (২৫ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম নেমে এসেছে ব্যারেলপ্রতি ৬৭.৮৯ ডলারে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (WTI) দাম দাঁড়িয়েছে ৬৫ ডলারে।
এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার যুদ্ধবিরতি প্রসঙ্গে বলেন, মধ্যপ্রাচ্যে বহুল প্রতীক্ষিত স্থিতিশীলতা আনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না। তাদের আলোচনায় ফিরতে হবে এবং দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির জন্য কাজ করতে হবে।
তিনি আরও জানান, এই বিষয়ে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে অন্য নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। এর আগে তিনি কাতারের আমিরের সঙ্গে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা সম্পর্কেও আলোচনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক