ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইরান কতজন পরমাণু বিজ্ঞানী হারালো, যা জানা গেল
ইরানের পরমাণু কর্মসূচি থামাতে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের অন্যতম লক্ষ্য ছিল দেশটির পরমাণুবিজ্ঞানীরা। প্রতিদিনই হামলা চালিয়ে একের পর এক বিজ্ঞানীকে হত্যার অভিযোগ উঠেছে। শুধু বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাতেই নয়—ছদ্মবেশে ইরানে থাকা মোসাদ এজেন্টরাও এই হত্যায় অংশ নেন।
যুদ্ধবিরতির পর ইসরায়েল এখন এসব হত্যাকাণ্ডকে ‘সফলতা’ হিসেবে তুলে ধরছে। ইসরায়েলের দাবি, তাদের টার্গেটেড অপারেশনে অন্তত ১৪ জন ইরানি বিজ্ঞানী নিহত হয়েছেন। তারা সবাই পরমাণু কর্মসূচিতে যুক্ত ছিলেন এবং রসায়ন, পদার্থবিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন।
ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, এসব বিজ্ঞানীর মৃত্যু ইরানের পারমাণবিক কর্মসূচিকে বহু বছর পিছিয়ে দেবে। এমনকি যারা নিহত হয়েছেন, তারা এত গুরুত্বপূর্ণ ছিলেন যে বেঁচে থাকা অবকাঠামো দিয়েও কার্যকর অস্ত্র তৈরি এখন প্রায় অসম্ভব।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনও এক বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মোহাম্মদ রেজা সেদিঘি সাবের নামের ওই বিজ্ঞানী ইসরায়েলি হামলায় নিহত হন। এর আগে ১৩ জুনের হামলায় তার ১৭ বছর বয়সী ছেলে নিহত হয় যদিও তখন তিনি প্রাণে বেঁচে যান।
তবে বিশ্লেষকরা বলছেন, এই হত্যাকাণ্ড ইরানের কর্মসূচিকে সাময়িকভাবে পিছিয়ে দিতে পারে—তবে এটি সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব নয়। নতুন বিজ্ঞানীরা শূন্যস্থান পূরণে প্রস্তুত আছেন বলেই তাদের মত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’