ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ারে মে’২৫ মাসে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে । কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, রেনেটা এবং সোনারগাঁও টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিটি ব্যাংক
আলোচ্য সময়ে কোম্পানিগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করেছেন সিটি ব্যাংকের। কোম্পানিটিতে ৩০ এপ্রিল বিদেশি বিনিয়োগ ছিল ৫.৭৭ শতাংশ। মে মাসে তারা আরও ০.৯৪ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৬.৭১ শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.৩৬ শতাংশ। মে মাসে তারা আরও ২.৫৭ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ২২.৯৩ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ ছিল ৪৩.৫৩ শতাংশ। মে মাসে তারা ৩.৫১ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৪০.০২ শতাংশে।
ব্র্যাক ব্যাংক
কোম্পানিটিতে ৩০ এপ্রিল বিদেশি বিনিয়োগ ছিল ৩১.৫১ শতাংশ। মে মাসে তারা আরও ১.০১ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৩২.৫২ শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৮২ শতাংশ। মে মাসে তারা ০.৭২ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ১৪.১০ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ ছিল ৭.৫০ শতাংশ। মে মাসে তারা ০.২৯ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৭.২১ শতাংশে।
প্রাইম ব্যাংক
কোম্পানিটিতে ৩০ এপ্রিল বিদেশি বিনিয়োগ ছিল ৪.৮৭ শতাংশ। মে মাসে তারা আরও ০.২৫ শতাংশ শেয়ার ক্রয় করেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৫.১২ শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৯.৭৪ শতাংশ। মে মাসে তারা ০.০৫ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ২৯.৬৯ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ ছিল ২৫.০৪ শতাংশ। মে মাসে তারা আরও ১.৮০ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৮৪ শতাংশে।
এছাড়া, আলোচ্য সময়ে সাধারণ উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ ছিল ৪০.৩৫ শতাংশ। মে মাসে তারা ২ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৩৮.৩৫ শতাংশে।
রেনেটা
কোম্পানিটিতে ৩০ এপ্রিল বিদেশি বিনিয়োগ ছিল ১৯.৮৭ শতাংশ। মে মাসে তারা আরও ০.১৭ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ২০.০৪শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.৪৯ শতাংশ। মে মাসে তারা আরও ০.২৮ শতাংশ শেয়ার ক্রয় করেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ২১.৭৭ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ ছিল ৭.৩৫ শতাংশ। মে মাসে তারা আরও ০.৪৫ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৬.৯০ শতাংশে।
সোনাগাঁও টেক্সটাইল
কোম্পানিটিতে ৩০ এপ্রিল বিদেশি বিনিয়োগ ছিল ০.১৪ শতাংশ। মে মাসে তারা আরও ০.১৫ শতাংশ শেয়ার কিনেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ০.২৯ শতাংশে।
অন্যদিকে, আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩.৬০ শতাংশ। মে মাসে তারা আরও ৭.৫৩ শতাংশ শেয়ার ক্রয় করেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ১১.১৩ শতাংশে।
একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ ছিল ৫১.৮১ শতাংশ। মে মাসে তারা ৭.৬৮ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তারিখে তাদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৪৪.১৩ শতাংশে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত