ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানে সরকার পরিবর্তন নয়, শান্তি চান ট্রাম্প
ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্য থেকে আপাতত সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনে অংশ নিতে নেদারল্যান্ডসের হেগ শহরের পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঙ্গলবার (২৪ জুন) তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আমার লক্ষ্য ইরানে সরকার পরিবর্তন নয়। আমি সেখানে স্থিতিশীলতা চাই। বিশৃঙ্খলা কখনোই কাম্য নয়।”
তিনি আরও যোগ করেন, “যদি এমনিতেই সরকার পরিবর্তন হয়ে যায়, সেটি ভিন্ন বিষয়। কিন্তু আমি এমন কিছু ঘটতে চাই না, কারণ তা অস্থিরতা ডেকে আনবে। বরং আমি চাই, পরিস্থিতি যত দ্রুত সম্ভব শান্ত হোক।”
ইরানের জনগণের প্রশংসা করে ট্রাম্প বলেন, “ইরানিরা চমৎকার ব্যবসায়ী ও পরিশ্রমী। তাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল রয়েছে। তারা চাইলেই দেশটিকে আরও উন্নত করতে পারে, কর্মসংস্থান বাড়াতে পারে।”
তবে ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, “ইরান কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। তবে এর মানে এই নয় যে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে না।”
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য তার আগের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মাত্র দু’দিন আগেই, রোববার তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্টে ইরানে সরকার পরিবর্তনের পক্ষে মত দেন।
সেখানে তিনি লিখেছিলেন, “সরকার পরিবর্তন শব্দটি হয়তো রাজনৈতিকভাবে সঠিক নয়। তবে ইরানের বর্তমান শাসকগোষ্ঠী যদি দেশটিকে আবার মহান করতে ব্যর্থ হয়, তাহলে কেন সরকার পরিবর্তন হবে না? মেইক ইরান গ্রেট এগেইন!”
বিশেষজ্ঞদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। এটি আন্তর্জাতিক কূটনীতি ও সম্ভাব্য সমঝোতার ইঙ্গিতও বহন করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ