ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রে ইরানিদের বিরুদ্ধে চলছে ব্যাপক ধরপাকড়
ইরানের নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ব্যাপক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে প্রায় এক ডজন ইরানি নাগরিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অভিবাসন কর্মকর্তারা ইরানের অন্তত ১১ জন নাগরিককে আটক করেছেন। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, এক মার্কিন নাগরিককে ইরানিদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একজন ইরানিকে আশ্রয় দেওয়ার দায় রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী আইনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ক্ষমতায় আসার পর ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। ২০২১ সালের ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর তিনি একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। যার মধ্যে ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ শীর্ষক একটি আদেশও রয়েছে।
ট্রাম্পের এই আদেশের পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বর্তমানে এক লাখ ৭০ হাজারের বেশি অবৈধ অভিবাসী বসবাস করছে। এর মধ্যে অন্তত এক লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত