ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়া হয়েছে, ইসরায়েলের বিবৃতি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তেহরানের একটি ‘রাডার অ্যারে’ লক্ষ্য করে আঘাত হেনেছে ইসরায়েল।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের স্থানীয় সময় সকাল ৭টা ৬ মিনিটে একটি এবং সকাল ১০টা ২৫ মিনিটে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েল প্রতিরোধমূলক হামলা চালায়।
নেতানিয়াহুর দপ্তর আরও জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনার পর ইসরায়েল আক্রমণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়। ওই আলোচনায় ট্রাম্প ইসরায়েলের সামরিক অর্জনের প্রশংসা করেন এবং বলেন, “ইসরায়েল যুদ্ধের সব লক্ষ্য পূরণ করেছে।” ট্রাম্প যুদ্ধবিরতির স্থায়ীত্ব নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন বলে উল্লেখ করা হয়।
অন্যদিকে, ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরান দাবি করছে, যুদ্ধবিরতির পর তারা কোনো ধরনের নতুন হামলা চালায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ