ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গা'জায় যুদ্ধ বিরতি নিয়ে মুখ খুললেন জার্মান চ্যান্সেলর
ইসরায়েলি সেনাবাহিনী টানা ২১ মাস ধরে গাজা উপত্যকায় যে সহিংস অভিযান চালিয়ে যাচ্ছে, তা ভয়াবহ মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে। নারী ও শিশুসহ হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক প্রতিদিনই বোমা হামলার শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।
এই পরিস্থিতিতে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। মঙ্গলবার (২৩ জুন) পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, “এখন সময় হয়েছে যুদ্ধবিরতির।”
তিনি ইসরায়েলের প্রতি জার্মানির সমর্থনের কথা আবারও জানিয়ে বলেন, “ইসরায়েলের অস্তিত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার অধিকার রয়েছে।” তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “গাজায় ইসরায়েল কী অর্জন করতে চায়, সে বিষয়ে সমালোচনামূলক প্রশ্ন তোলার অধিকার জার্মানির আছে।”
ফ্রেডরিখ মার্জ আরও বলেন, ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের প্রশ্নে জার্মানি এখনই পদক্ষেপ নিচ্ছে না। তবে তিনি আশা প্রকাশ করেন, ইসরায়েল গাজার নারী, শিশু ও প্রবীণদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করবে।
তার ভাষায়, “যুদ্ধবিরতির সময় এখন এসেছে—এটি শুধু কূটনৈতিক বাস্তবতা নয়, মানবিক প্রয়োজন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ