ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
মো'সাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে গ্রে'প্তার ৫৩০
ইসরায়েলে গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানজুড়ে ৫০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। ১৩ জুন ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া সংঘাতের পর থেকেই এই ধরপাকড় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হেনগাও।
নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাওর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ দিনে ইরানজুড়ে অন্তত ৫৩০ জনকে আটক করা হয়েছে। পুলিশের বিবৃতি এবং হেনগাওয়ের অনুসন্ধানের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটর।
গুপ্তচরবৃত্তির অভিযোগে আটককৃতদের মধ্যে বিভিন্ন প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে: খুজেস্তানে ৬৭, তেহরানে ৬৪, ফারসে ৫৩, পশ্চিম আজারবাইজানে ৫১, লোরেস্তানে ৪১, হামাদানে ৩০, রাজাভি খোরাসানে ২৪, কমে ২২, সেমনানে ২১ এবং কেরমানে ২০ জন। অন্যান্য প্রদেশেও অনেকে আটক হয়েছেন।
হেনগাওর মতে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে—মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলের প্রতি সমর্থন জানানো এবং জনমত প্রভাবিত করার চেষ্টা।
ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি এজেয় জানান, যুদ্ধকালীন পরিস্থিতির কথা বিবেচনায় রেখে, যাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তাদের দ্রুত বিচার করা হবে।
গিলান প্রদেশের পুলিশ জানায়, সেখানে ৩৬ জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে স্টারলিংক রিসিভার, বিস্ফোরক ও বিভিন্ন যোগাযোগ ডিভাইস জব্দ করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে—সামরিক অঞ্চলে ড্রোন ওড়ানো, অগ্নিসংযোগ, ঘরে বিস্ফোরক তৈরি এবং বিদেশি বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংযোগ রাখা।
এদিকে, সম্প্রতি দুটি মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ২৬ বছর বয়সী মোহাম্মদ-আমিন মাহদাভি শায়েস্তেহ এবং মাজিদ মোসায়েবি নামের ব্যক্তিকে মোসাদের সঙ্গে সংযুক্ত সাইবার নেটওয়ার্ক চালানো এবং সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস