ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরান-ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এখনো বজায় রয়েছে, যদিও উভয় দেশই তা আংশিকভাবে লঙ্ঘন করেছে।
এয়ার ফোর্স ওয়ান থেকে যাত্রার কিছুক্ষণ পর এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি লেখেন, “যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে।”
ট্রাম্প আরও জানান, “ইসরায়েল এখন ইরানে আর হামলা চালাবে না। তাদের সব যুদ্ধবিমান ঘাঁটিতে ফিরে আসবে এবং ইরানের সঙ্গে বন্ধুত্বের বার্তা পাঠাবে।” তিনি বলেন, “কেউ আহত হবে না। যুদ্ধবিরতি সফলভাবে কার্যকর হয়েছে। এই অবস্থায় পৌঁছাতে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ।”
তবে যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের কিছু কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি নিশ্চিত নই—ওরা ইচ্ছা করে এমন আচরণ করেছে কিনা। আজ সকালে ইসরায়েলের কিছু কর্মকাণ্ড আমার পছন্দ হয়নি। আমি সেটা থামানোর চেষ্টা করছি।”
তিনি জোর দিয়ে বলেন, “ইরান কখনোই আবার পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারবে না।”
সবশেষে ট্রাম্প সাফ জানিয়ে দেন, “ইরানের আচরণে আমি সন্তুষ্ট নই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ