ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ই'সরায়েলকে ট্রাম্পের কঠোর বার্তা
ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হামলা জোরদারের নির্দেশনার পর ইসরাইলকে বোমা না ফেলতে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে ইসরাইলকে হামলা থেকে বিরত থাকার বার্তা দেন। একই সঙ্গে ট্রাম্প যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরাইল ও ইরান উভয় পক্ষের দিকেই অভিযোগের আঙুল তোলেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "ইসরাইল, বোমা ফেলো না। যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় লঙ্ঘন। তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো, এখনই!"
এদিকে ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এ নিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতি প্রকাশ করেছেন।
যেখানে তিনি ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকে "তেহরানের প্রাণকেন্দ্রে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দেয়ার" নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। আজ ভোরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ইসরাইল যদি হামলা বন্ধ করে, তাহলে তারাও পাল্টা প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ