ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা ‘পুরোটাই মিথ্যা’: ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিনি উভয় পক্ষকে এই চুক্তি লঙ্ঘন না করার আহ্বানও জানিয়েছেন। তবে তার এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান।
মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স ও মেহেরের খবরে বলা হয়, ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া যেকোনো ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তেহরানের ভাষ্য, ট্রাম্পের এই ঘোষণাটি আসলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ব্যর্থতা ও অপমান থেকে মনোযোগ সরানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
ফার্স নিউজ একটি দায়িত্বশীল সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত যুদ্ধবিরতির ঘোষণা ‘পুরোটাই মিথ্যা’। এ ঘোষণার পেছনে মূল উদ্দেশ্য হলো—মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার প্রেক্ষিতে যে ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র, তার আড়াল তৈরি করা।
উক্ত সূত্রের ভাষ্যমতে, ইরানের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি।
এছাড়া ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সূত্রটি জানিয়েছে, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান খুব শিগগিরই বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রমাণ দেবে যে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা ভুয়া এবং ভিত্তিহীন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস