ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হা'মলা করলেও যে কারণে কাতারকে ধন্যবাদ জানাল ইরান
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সহায়তামূলক ভূমিকার জন্য কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। আজ মঙ্গলবার (২৪ জুন) এক টেলিফোন আলাপে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফিকে ধন্যবাদ জানান।
ইরানি সংবাদমাধ্যম ইয়াং জার্নালিস্ট ক্লাবের এক প্রতিবেদনে জানানো হয়, আঞ্চলিক উত্তেজনা হ্রাসে কাতারের গঠনমূলক ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী তাখত-রাভাঞ্চি।
টেলিফোনে আলোচনার সময় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফিকে দেশটির “গঠনমূলক ভূমিকার” জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, "ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক ও পরস্পরের সর্বোচ্চ স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং বিস্তৃত করার বিষয়ে বদ্ধপরিকর ইরান।"
কাতারের আল-উদেইদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করলেও কাতারের গঠনমূলক ভূমিকার জন্য ইরান কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে সোমবার ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাতার এবং মঙ্গলবার দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায়।
সূত্র: আল জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ