ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরানে শক্তিশালী হামলার নির্দেশ দিল ই'সরায়েল
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। যদিও ইরান জানিয়েছে, তারা কোনো ধরনের যুদ্ধবিরতি ভঙ্গ করেনি। তা সত্ত্বেও ইসরায়েল যদি হামলা চালায়, তাহলে এর কঠিন ও ভয়াবহ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
আজ মঙ্গলবার (২৪ জুন) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে বিবিসি, আল-জাজিরা এবং সিএনএন।
ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
এরপর দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, "ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। জবাবে তেহরানে জোরালো হামলা করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।"
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল স্টাফ জানান, "ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে সামরিক বাহিনী ‘শক্তির সাথে’ জবাব দেবে।"
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, "তেহরান কাঁপবে।"
অন্যদিকে, ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তারা ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি।
এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সতর্কবার্তায় বলেছে, যদি আরও কোনো আগ্রাসন চালানো হয়, তাহলে ইরান দৃঢ়, সঠিক সময়ে এবং সিদ্ধান্তমূলকভাবে তার জবাব দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ