ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
ডুয়া নিউজ : ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়েছে। এতে এই পথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে মাঝ নদীতে বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের দুটি ফেরি নৌঙর করে আছে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে শনিবার (৪ জানুয়ারি) মধ্যরাত ১টার দিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
রোববর (৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নাসির হোসেন জানান, সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের ফেরি দুটি আটকা পড়ে। যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
অপরদিকে ঘন কুয়াশার কারণে শনিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথ বন্ধ রাখা হয়েছে। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে দুটি নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে বলে তিনি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ