ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু, রয়েছে ধোঁয়াশাও
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে তিনি দাবি করেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।”
তবে ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ জানায়, যুদ্ধবিরতি শুরু হয়েছে। অন্যদিকে দ্য টাইমস অব ইসরায়েল এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতি কার্যকর থাকবে তবে সেটি নির্ভর করছে উভয় পক্ষের সম্মতির ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “যদি সবাই মেনে চলে তবে যুদ্ধবিরতি বহাল থাকবে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিংবা অন্য কোনো শীর্ষ ইসরায়েলি নেতার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
এর আগে সোমবার (২৩ জুন) ট্রাম্প এক পোস্টে দাবি করেছিলেন, “ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এটি ১২ ঘণ্টা চলবে এবং পরে একে স্থায়ী যুদ্ধসমাপ্তি ঘোষণা করা হবে।”
তবে ট্রাম্পের ঘোষণার পরও মঙ্গলবার সকালে ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস