ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চূড়ান্ত যুদ্ধবিরতি হয়নি : ইরান
ইরান জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধে কোনো চুক্তি হয়নি। তবে তেহরানের স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে ইসরায়েল যদি ‘অবৈধ হামলা’ বন্ধ না করে তাহলে ইরানও তাদের হামলা অব্যাহত রাখবে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল–এর বরাতে এ তথ্য জানা গেছে।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, “যুদ্ধবিরতির বিষয়ে কোনো চুক্তি হয়নি। ইসরায়েল যদি ভোর ৪টার মধ্যে হামলা বন্ধ না করে তাহলে আমাদের প্রতিরোধ চলবে।”
আরেক পোস্টে তিনি জানান, “ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে আমাদের সামরিক অভিযান ভোর রাত ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।”
তিনি আরও বলেন, “আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞ যারা শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশের রক্ষায় প্রস্তুত এবং শত্রুর প্রতিটি হামলার শক্ত জবাব দিয়েছে।”
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন। মঙ্গলবার (২৪ জুন) মধ্যরাতে দেওয়া এই ঘোষণায় বলা হয়, দুই দেশ যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে।
তবে ট্রাম্পের এই দাবিকে “সম্পূর্ণ মিথ্যা” বলে প্রত্যাখ্যান করেছে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট এই বার্তাসংস্থা জানায়, তাদের বিশ্বস্ত সূত্র বলেছে—“এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব আমরা পাইনি। ট্রাম্পের ঘোষণা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা যার জবাব কয়েক ঘণ্টার মধ্যেই আমরা দেব।”
সূত্রটির মতে, “কাতারের দোহায় মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলার ‘অপমান’ আড়াল করতেই ওয়াশিংটন এই ভুয়া যুদ্ধবিরতির নাটক সাজিয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে