ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ইরানি হামলার পর কাতার সরকারের বিবৃতি, তীব্র নিন্দা
কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে কাতার সরকার।
বিবৃতিতে বলা হয়, “আমরা নিশ্চিত করতে পেরেছি যে কাতারের আকাশ প্রতিরক্ষা সফলভাবে ইরানি ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়েছে।” একইসঙ্গে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতার প্রশংসাও করা হয়।
কাতার সরকার এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, প্রয়োজন হলে আন্তর্জাতিক আইনের আওতায় এ হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।
ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের কেউ হতাহত হয়নি বলেও কাতার সরকার নিশ্চিত করেছে।
সরকারি বিবৃতিতে আরও জানানো হয়েছে, হামলার বিস্তারিত বিশ্লেষণ এবং প্রেক্ষাপট তুলে ধরে পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ বিবৃতি প্রকাশ করবে।
উল্লেখ্য, কাতারের আল-উদেইদ সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র, যেখানে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ