ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে অটল ইউরোপের এক দেশ
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফ্রান্স অটল ও দৃঢ় প্রতিজ্ঞ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো। তিনি বলেন, "যা কিছুই হোক না কেন, অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে যা ঘটছে তা ভুলে যাওয়া চলবে না।"
স্থানীয় সময় সোমবার (২৩ জুন) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো। এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা একটি সমষ্টিগত উদ্যোগের অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। যার লক্ষ্য ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি রাজনৈতিক সমাধান সম্ভব করে তোলা।"
অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত মানবিক সংকটের প্রতি ইঙ্গিত করে বারো বলেন, "মানবিক সহায়তা যেন অবিলম্বে গাজায় প্রবেশ করতে পারে এবং হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেওয়া হয়- এ দুই বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "এই সংকটের পেছনের রাজনৈতিক বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে থাকলে দীর্ঘমেয়াদি শান্তি সম্ভব নয়।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ