ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখার কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল কোম্পানিগুলোকে তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, যদি তেলের দাম বাড়ে, তবে তা যুক্তরাষ্ট্রকে শত্রুদের কৌশলে ফেলে দিতে পারে।
সোমবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে ট্রাম্প এই বার্তা দেন। এক পোস্টে তিনি লিখেছেন, “সবাই শুনো, তেলের দাম কমিয়ে রাখো। আমি নজর রাখছি! তোমরা শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে খেলছ—এটা করা চলবে না!”
এর ঠিক তিন মিনিট পর আরেকটি পোস্টে তিনি বলেন, “জ্বালানি বিভাগ, ড্রিল করো, বেবি, ড্রিল! আমি এখনই বলছি!”
এদিকে একদিন আগেই ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পর ট্রাম্প তেহরানের ক্ষমতা ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন। এই হামলার জেরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ট্রাম্পের একতরফা সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও অনেক রিপাবলিকান নেতা তার এমন ‘সাহসী পদক্ষেপ’-এর প্রশংসা করেছেন, তেমনি নিজের দলের কিছু সদস্যসহ ডেমোক্র্যাট নেতারাও মনে করছেন—এই হামলার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস