ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হরমুজ প্রণালি খোলা রাখতে চীনের স্মরণাপন্ন যুক্তরাষ্ট্র
ইরানের হুমকির পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রবিবার (২২ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তিনি বলেন, "যারা হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, সেই চীন সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি; তারা যেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে।"
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়েছে তেহরান। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে প্রতিদিন রপ্তানি হয় লাখ লাখ ব্যারেল তেল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, "হরমুজ প্রণালি বন্ধ করা ইরানের জন্য আরেকটি বড় ভুল হবে। এটি শুধু অঞ্চলকে নয়, গোটা বিশ্ব অর্থনীতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। এমন পদক্ষেপ ইরানের জন্য অর্থনৈতিক আত্মঘাতের শামিল হবে।"
বিশ্লেষকদের ধারণা, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধের হুমকি কার্যকর করে তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম সংকট দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে চীনের কূটনৈতিক হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ