ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরানে বড় ধ্বংসলীল : ৬ বিমানবন্দরে একযোগে হামলা
ইরান-ইসরায়েল চলমান সংঘাত এগারোতম দিনে গড়িয়েছে। এরই মধ্যে এ সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে। পরম বন্ধুকে পাশে পেয়ে যেন ইসরায়েল আরও ভয়ংকর হয়ে উঠেছে। সবশেষ ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া হয়ে ওঠা দেশটি।
সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে ইরানে চালানো হামলার তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত ও মনুষ্যবাহী আকাশযান ব্যবহার করে চালানো হামলায় ইরানের মোট ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
হামলায় টার্গেট করা হয় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ এবং ইরানি শাসন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত এফ–১৪, এফ–৫ ও এএইচ–১ মডেলের বিমান। এসবই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।
এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলার মাধ্যমে ইরানের কয়েকটি বিমানবন্দর থেকে উড্ডয়নের সক্ষমতাও মারাত্মকভাবে ব্যাহত করা হয়েছে। এর ফলে ইরানি বাহিনীর আকাশপথে সামরিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা সীমিত হয়ে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল