ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হরমুজ প্রণালী থেকে ২ সুপারট্যাঙ্কারের ইউটার্ন, পড়ছে যে প্রভাব
ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর হরমুজ প্রণালীতে নিরাপত্তা শঙ্কা চরমে পৌঁছেছে। এর জেরে রোববার ‘Coswisdom Lake’ ও ‘South Loyalty’ নামের দুটি বিশাল সুপারট্যাঙ্কার হরমুজ প্রণালীতে প্রবেশ করেই তাদের রুট বদলে দক্ষিণ দিকে ফিরে যায়—এমন তথ্য জানিয়েছে ইকোনোমিক টাইমস ও ব্লুমবার্গ।
প্রতিটি ট্যাঙ্কারের তেলবহন ক্ষমতা প্রায় ২০ লাখ ব্যারেল। উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়েই প্রতিদিন বিশ্বে রপ্তানি হওয়া তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। এই গুরুত্বপূর্ণ রুটে ট্যাঙ্কারের গন্তব্য পরিবর্তন বিশ্ব বাজারে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের পরিবেশ ক্রমেই জটিল হয়ে উঠছে। সম্ভাব্য সামরিক সংঘাত, ড্রোন হামলা, ইলেকট্রনিক জ্যামিং ও সমুদ্র খনিতে বিস্ফোরণের আশঙ্কায় ট্যাঙ্কারগুলো ঝুঁকি না নিয়েই রুট পরিবর্তন করেছে।
এরই মধ্যে বিশ্ববাজারে এর প্রভাব দৃশ্যমান। ডব্লিউটিআই ও ব্রেন্ট উভয় তেলের দাম ৫–৬ শতাংশ বেড়ে গেছে যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। সেই সঙ্গে ইনশুরেন্স কোম্পানিগুলোও হরমুজ প্রণালী হয়ে তেল পরিবহনে প্রিমিয়াম বাড়াতে শুরু করেছে।
বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহব্যবস্থায় এই অস্থিরতা অব্যাহত থাকলে তেলের দাম ১০০ ডলার অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র চীনসহ অন্যান্য বৃহৎ অর্থনীতিকে আহ্বান জানিয়েছে, ইরান যেন হরমুজ প্রণালী বন্ধ না করে। কূটনৈতিক পর্যায়ে চাপও বাড়ানো হচ্ছে এই গুরুত্বপূর্ণ নৌপথটি সচল রাখতে।
বিশ্লেষকদের ধারণা, দুটি সুপারট্যাঙ্কারের রুট পরিবর্তন হয়তো এই সংকটের প্রথম বড় প্রতিক্রিয়া তবে পরিস্থিতির উন্নতি না হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও বড় ঝুঁকিতে পড়তে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন