ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ সতর্কতা জারি করে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের কারণে আকাশসীমা বন্ধ হওয়াসহ ভ্রমণ কার্যক্রমে বিঘ্ন ঘটছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মার্কিন নাগরিকদের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভ বা হামলার ঝুঁকিও বেড়েছে।
যদিও এই সতর্কতায় ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের রোববারের বিমান হামলার বিষয়টি উল্লেখ করা হয়নি। তবে তেহরান এই হামলাকে ‘অযৌক্তিক যুদ্ধের চাপ’ হিসেবে আখ্যা দিয়ে জাতিসংঘে ক্ষোভ প্রকাশ করেছে। ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে—এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
সিএনএন জানিয়েছে, পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা পরিস্থিতি ও সর্বশেষ সতর্কতা তাদের ওয়েবসাইট থেকে যাচাই করার জন্য।
এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকির’ সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে বিমান হামলার পর থেকে নিম্ন মাত্রার সাইবার হামলা এবং একক হামলাকারীর (লোন উলফ) আক্রমণের আশঙ্কা বাড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি