ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কঠিন অঙ্গীকার খামেনির
তীব্র সংঘাতের দশ দিন পেরিয়ে একাদশ দিনে গড়িয়েছে ইরান-ইসরায়েল যুদ্ধ। পরিস্থিতি নতুন মোড় নেয় ইরানে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য হামলার পর। তবে শক্ত প্রতিপক্ষের মুখে মাথা নত না করে আরও জোরালোভাবে প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার জানিয়েছে তেহরান। একইসঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোটকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সোমবার (২৩ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানে মার্কিন হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেছেন, “জায়নবাদী শত্রুরা বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে। এই অপরাধের শাস্তি তাদের পেতেই হবে—তারা ইতোমধ্যে সেই শাস্তি পাচ্ছে।”
উল্লেখ্য, গত ১৩ জুন ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই অভিযানের শুরুতেই নিহত হন ইরানের সেনাপ্রধানসহ অন্তত ২০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালায়।
এরপর ২১ জুন রাতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ক্লাস্টার বোমা নিক্ষেপ করে—যা সংঘাতকে আরও তীব্র করে তোলে।
এ অবস্থায় নিরাপত্তার কারণে নিজের বাসভবন ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন আয়াতুল্লাহ খামেনি এবং সরাসরি যোগাযোগ সীমিত করে দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে লক্ষ্যবস্তু করতে পারে। তবে তিনি এমন পরিস্থিতির জন্য বিকল্প নেতৃত্ব নির্বাচনের প্রস্তুতিও আগেই দিয়ে রেখেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত