ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরানের সর্বশেষ হা'মলায় ই'সরায়েলের ক্ষয়ক্ষতি
তেল আবিবে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে একাধিক ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি উদ্ধার সংস্থাগুলো।
জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) বলেছেন, "এটি এখন একটি বৃহৎ ধ্বংসস্তূপের এলাকা। একাধিক দ্বিতল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ভবন ধসে পড়েছে।"
জরুরি সেবার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের একাংশ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আশপাশের অন্যান্য ভবনেও ব্যাপক ক্ষতি হয়েছে।
সিএনএন জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারীদের একটি বড় দল মোতায়েন রয়েছে।
ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতপ্রাপ্ত এলাকায় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দলও কাজ করছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
উত্তরের শহর হাইফাতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের খবর নিশ্চিত করেছেন স্থানীয় এক কর্মকর্তা।
ইসরায়েলের জরুরি সেবাদানকারীরা আগেই বলেছিলেন যে, 'তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সাম্প্রতিক ঢেউয়ের পর অন্তত ১০টি স্থানে রওনা হয়েছেন।'
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, "ক্ষেপণাস্ত্রের আঘাতের তথ্য পাওয়া গেছে, সারাদেশে এমন একাধিক স্থানে কাজ করছে উদ্ধারকারী বাহিনী।"
তেল আবিবে সর্বশেষ হামলায় ১১ জন আহত হয়েছেন বলে এমডিএ জানিয়েছে।
এদিকে গত রাত ও রোববার সকাল পর্যন্ত ইরানের নতুন হামলায় আহত হয়ে ৮৬ ইসরায়েলি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, তাঁদের মধ্যে দু’জনের অবস্থান মাঝারি, ৭৭ জন সামান্য আহত এবং চারজন মানসিক আতঙ্কে ভুগছেন। আরও তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত ১৩ জুন ইরানে অপ্রত্যাশিত হামলার পর থেকে পাল্টা হামলায় দুই হাজার ৮৩৫ ইসরায়েলি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩ জনের অবস্থা গুরুতর, ১০৭ জন মাঝারি এবং দুই হাজার ৫৫৫ জন সামান্য আহত; এছাড়া ১১৯ জন মানসিক আতঙ্কে ভুগছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ