ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে জ্বালানি খাতের ৯ কোম্পানির
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানি রয়েছে। এর মধ্যে চলতি বছরের মে মাসের বিনিয়োগ হাল নাগাদ প্রকাশ করছে সব কয়টি কোম্পানি।প্রকাশিততথ্য অনুযায়ী আলোচ্য মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৯টি কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে যাওয়া কোম্পানিগুলো হলো- ইনট্রাকো রিফুয়েলিং স্টেশন, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ডোরিন পাওয়ার, লুব-রেফ,পদ্মা অয়েল, পাওয়ার গ্রিড বাংলাদেশ, শাহজবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন
ইনট্রাকো রিফুয়েলিং স্টেশন
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ইনট্রাকো রিফুয়েলিং স্টেশনের। গত এপ্রিল মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৩৪ শতাংশ, যা মে মাসে কমে দাঁড়িয়েছে ১২.৫৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৫.৫৬ শতাংশ, যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৫৭.৩২ শতাংশে। তবে আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৩২.২৯ শতাংশে অপরিবর্তিত রয়েছে এবং বিদেশি উদ্যোক্তাদের শেয়ারও ০.০৪ শতাংশে অপরিবর্তিত রয়েছে। অন্য কোম্পানিগুলোর মধ্যে-
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি
এপ্রিল মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭.৩০ শতাংশ, যা মে মাসে কমে দাঁড়িয়েছে ১৬.৬৩ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৬.৯৫ শতাংশ, যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৩৭.৯০ শতাংশে। তবে আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৪৫.৩১ শতাংশে অপরিবর্তিত রয়েছে এবং এপ্রিল’৩০ মাসে বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ ছিলো ০.৪৪ শতাংশ, যা মে’৩১ মাসে কমে দাঁড়িয়েছে ০.১৬ শতাংশে।।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি
এপ্রিল মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.৬৬ শতাংশ, যা মে মাসে কমে দাঁড়িয়েছে ২৩.৬৩ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৮.৬৪ শতাংশ, যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৮.৬৭ শতাংশে। তবে আলোচ্য সময়ে সরকারি শেয়ার ৬৭.৬৬ শতাংশে অপরিবর্তিত রয়েছে এবং বিদেশি উদ্যোক্তাদের শেয়ারও ০.০৪ শতাংশে অপরিবর্তিত রয়েছে।
ডোরিন পাওয়ার
এপ্রিল মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৯.৩৮ শতাংশ, যা মে মাসে কমে দাঁড়িয়েছে ১৭.৫৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৪.০১ শতাংশ, যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৫.৮১ শতাংশে। তবে আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৬৬.৬১ শতাংশে অপরিবর্তিত রয়েছে।
লুব-রেফ
এপ্রিল মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৯.১৫ শতাংশ, যা মে মাসে কমে দাঁড়িয়েছে ৯.১০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৫.১৬ শতাংশ, যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৫৫.২১ শতাংশে। তবে আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৩৫.৬৯ শতাংশে অপরিবর্তিত রয়েছে।
পদ্মা অয়েল
এপ্রিল মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩১.৪৯ শতাংশ, যা মে মাসে কমে দাঁড়িয়েছে ৩১.২২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৬.০৪ শতাংশ, যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩১ শতাংশে। তবে আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ২.০৬ শতাংশে অপরিবর্তিত রয়েছে ও বিদেশি উদ্যোক্তাদের শেয়ার ০.০৬ শতাংশে অপরিবর্তিত রয়েছে এবং সরকারি শেয়ারও ৫০.৩৫ শতাংশে অপরিবর্তিত রয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ
এপ্রিল মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.৬৩ শতাংশ, যা মে মাসে কমে দাঁড়িয়েছে ১৪.৫৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪.৮৬ শতাংশ, যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৪.৯০ শতাংশে। তবে আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৫৮.৫০ শতাংশে অপরিবর্তিত রয়েছে ও বিদেশি উদ্যোক্তাদের শেয়ার ০.০১ শতাংশে অপরিবর্তিত রয়েছে এবং সরকারি শেয়ারও ২২.০০ শতাংশে অপরিবর্তিত রয়েছে।
শাহজবাজার পাওয়ার
এপ্রিল মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭.৩৪ শতাংশ, যা মে মাসে কমে দাঁড়িয়েছে ১৬.৪২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৫.০৫ শতাংশ, যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ২৫.৯৭ শতাংশে। তবে আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৫৭.৬১ শতাংশে অপরিবর্তিত রয়েছে।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন
এপ্রিল মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.৪৩ শতাংশ, যা মে মাসে কমে দাঁড়িয়েছে ৭.৪২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২.৫৬ শতাংশ, যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ২.৫৭ শতাংশে। তবে আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৯০.০০ শতাংশে অপরিবর্তিত রয়েছে এবং বিদেশি উদ্যোক্তাদের শেয়ারও ০.০১ শতাংশে অপরিবর্তিত রয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)