ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
আগামী দু’দিন যমুনা রেলসেতু দিয়ে পূর্ণ গতিতে চলবে ট্রেন
ডুয়া নিউজ: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষেযমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতুর ওপর দিয়ে পূর্ণ গতিতে ট্রেন চলাচল করতে যাচ্ছে। আগামীকাল রবিবার (৫ জানুয়ারি) ও পরদিন সোমবার (৬ জানুয়ারি) সকালে পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন সেতু পূর্ব থেকে পশ্চিম ও পশ্চিম থেকে পূর্ব পাড়ে চলাচল করবে।
আজ শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রেলওয়ে সেতুটির প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৬ নভেম্বর আমরা রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়েছে। সে সময় গতি ছিলো সর্বোচ্চ ৪০ কি.মি.। আগামীকাল পূর্ণ গতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। আমরা মূলত আগামীকাল ও পরশুদিন সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে দেখব সেতু পূর্ণ গতিতে ট্রেন চালানোর জন্য প্রস্তুত কি না বা কোথাও কোনো সমস্যা ধরা পড়ে কি না। যদি না পড়ে তাহলে ভালো। আর যদি কোথাও আমাদের কাছে সমস্যার মনে হয় সেটি ঠিক করা হবে।
রেলওয়ে সেতুর পূর্ব পাড় থেকে একটি ও পশ্চিম পাড় থেকে আরেকটি ট্রেন অপর প্রান্তে যাতায়াত করবে বলে জানান তিনি। অর্থাৎ দুটি লাইনে দুটি আলাদা ট্রেন চলাচল করবে।
আল ফাত্তাহ বলেন, আগামীকাল আমরা উপস্থিত থেকে পরীক্ষা করব এবং পরদিন (সোমবার) রেলওয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন।
রেলওয়ে সেতু উদ্বোধনের ব্যাপারে তিনি বলেন, পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হলে এরপর আমরা সকল কাগজপত্র জমা করব। সেই অনুযায়ী কর্তৃপক্ষ উদ্বোধনের সময় নির্ধারণ করবেন। সেটা আগামী মাসের (ফেব্রুয়ারি) মাঝামাঝি বা শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর