ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মস্কো সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল-ইরান চলমান সংঘাতের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মস্কো সফরে যাচ্ছেন। তিনি রোববার (২২ জুন) জানিয়েছেন, সোমবার (২৩ জুন) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে।
ইস্তাম্বুলে এক বক্তব্যে আরাগচি বলেন, “আমি আজ বিকেলে মস্কোর উদ্দেশে রওনা হব। কাল সকালে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার বৈঠক হবে।” তিনি রাশিয়াকে ‘ইরানের ঘনিষ্ঠ বন্ধু’ উল্লেখ করে বলেন, “আমরা সবসময় একে অপরের সঙ্গে পরামর্শ করে থাকি।”
বিশ্লেষকদের মতে, এমন এক সময় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসরায়েল ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনা দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। গত ১৩ জুন ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পালটা আঘাত হানে।
এই হামলা-পাল্টা হামলায় দুই পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইরানকে আলোচনায় ফেরাতে চাপ দিচ্ছে। তবে আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, “ইসরায়েলের হামলা চলাকালে কোনো আলোচনায় বসবে না তেহরান।”
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অংশগ্রহণ বাড়ানো বা কমানো নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে পারেন।
এই প্রেক্ষাপটে মস্কোতে আরাগচি-পুতিন বৈঠককে বিশেষ কূটনৈতিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, এই বৈঠক হয়তো উত্তেজনা প্রশমনে একটি সম্ভাব্য কূটনৈতিক পথ উন্মুক্ত করতে পারে। যদিও পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের অবস্থানে অনড় থাকলেও, মধ্যপ্রাচ্যে শান্তি আনতে তিনি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ