ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় শেয়ারবাজারে বড় পতন
যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে সামরিক হামলার খবরে আজ দেশের শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৭৭ পয়েন্ট কমেছে, যা এক দিনে বড় পতনের ইঙ্গিত দেয়।
তবে ইতিবাচক দিক হলো, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে গতি ফিরেছে, যা আগের দিনের ১১ কোটি ২৩ লাখ টাকা থেকে বেড়ে ৩১ কোটি ৩৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীল হবে এবং বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।
আজ রোববার (২২ জুন) সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতন দিয়ে লেনদেন শুরু হয়ে উভয় শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকা অংকে লেনদেন কমেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৭.৬০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২১.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬.৬৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৩.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫৮.২০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬টির দর বেড়েছে, ৩৬৫টির দর কমেছে এবং ১৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ২৭১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩০৫ কোটি টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩৩ কোটি ২৯ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৩টির, কমেছে ১৫৯টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯.৪২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১.৫৯ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’