ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ইরানে মার্কিন হামলার পর জরুরি বৈঠক ডাকলো আইএইএ
ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে সোমবার (২৩ জুন) জরুরি বৈঠক আহ্বান করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)। রোববার (২২ জুন) জাতিসংঘের এ সংস্থার প্রধান বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে IAEA’র কাছে তদন্ত দাবি করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, তেহরান চায়—এই হামলার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হোক। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের বিরুদ্ধে IAEA যেন নিন্দা জানায়, সে আহ্বানও জানানো হয়েছে।
তবে IAEA জানায়, যুক্তরাষ্ট্রের হামলার পর তেজস্ক্রিয়তার মাত্রা আশপাশের এলাকায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি। সংস্থাটি আরও জানায়, পরিস্থিতি তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে রোববার ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান—এই তিন পারমাণবিক স্থাপনায় একযোগে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে অত্যন্ত সফলভাবে হামলা চালিয়েছি। এমনকি ফোর্দো কেন্দ্র, যা মাটির ২৬২ ফুট নিচে অবস্থিত, সেখানেও সফলভাবে বোমা ফেলা হয়েছে। আমাদের বিমানগুলো এখন ঘাঁটিতে ফিরে যাচ্ছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস