ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
জাতীয় স্বার্থে সর্বশক্তি দিয়ে লড়বে ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে। একইসঙ্গে দেশটি জানিয়েছে, এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পূর্ণ অধিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের রয়েছে।
তাসনিম বার্তা সংস্থার উদ্ধৃত বিবৃতিতে বলা হয়েছে, “বিশ্ব যেন ভুলে না যায়—কূটনৈতিক প্রক্রিয়ার মাঝপথে যুক্তরাষ্ট্রই প্রথম বিশ্বাসঘাতকতা করেছে। তারা ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে এক বিপজ্জনক যুদ্ধ শুরু করেছে।”
বিবৃতিতে আরও যোগ করা হয়, “এটি আজ পরিষ্কার যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন, নৈতিকতা বা মানবাধিকারের কোনো ন্যূনতম মূল্যও দেয় না। তারা গণহত্যাকারী ও দখলদার এক রাষ্ট্রের লক্ষ্য বাস্তবায়নে আইন লঙ্ঘন ও অপরাধ করতে পিছপা হয় না।”
পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, “ইসলামী প্রজাতন্ত্র ইরান এই সামরিক আগ্রাসন এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অপরাধের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার অধিকার রাখে। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস