ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
রাডার ভেদ করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কিত ই'সরায়েল
ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় আঘাত হেনেছে। বিস্ময়করভাবে, হামলার আগে শহরে কোনো ধরনের সতর্কতামূলক সাইরেন বাজেনি, যা নতুন করে উদ্বেগ ছড়িয়েছে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।
এই ঘটনায় হাইফা শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। সাধারণত ক্ষেপণাস্ত্র হামলার আগে অ্যালার্ম সাইরেন বাজিয়ে জনসাধারণকে সতর্ক করা হয়। তবে এবার কোনো সাইরেন না বাজায় বিস্ময়ের সৃষ্টি হয়েছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বলেছে, কীভাবে সতর্কবার্তা ছাড়া হামলা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ইসরায়েলজুড়ে একযোগে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে অন্তত ১০টিরও বেশি এলাকা। আহতদের সহায়তায় জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। চিকিৎসাকর্মীদের মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
সর্বশেষ তথ্যে জানা গেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে নতুন করে সাইরেন বাজতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ইরান একসাথে ২০ থেকে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেগুলো ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছে, রোববার সকালে ইরান আবারও ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। এই হামলাগুলো সরাসরি আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) পরিচালনা করছে এবং এটি তাদের ২০তম বড় ধরনের আক্রমণ।
এই সাম্প্রতিক হামলা ইসরায়েল-ইরান উত্তেজনার এক নতুন মাত্রা যোগ করেছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ