ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
জবাব দিতে শুরু করেছে ইরান
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা জবাব দিতে শুরু করেছে তেহরান। এর অংশ হিসেবে ইরানি বাহিনী প্রথমেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান নতুন করে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে। এ অবস্থায় দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে আইডিএফ।
এক বিবৃতিতে আইডিএফ জানায়, “কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র সনাক্ত করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা এসব হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।
এতে আরও বলা হয়, “জনসাধারণকে সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দেওয়া যাচ্ছে।”
মার্কিন যুক্তরাষ্ট্র নাতাঞ্জ, ফোরদো ও ইসপাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালানোর পর এটিই ইরানের পক্ষ থেকে প্রথম ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। সূত্র: সিএনএন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস