ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নিউইয়র্কে বাড়তি সতর্কতা
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বব্যাপী উদ্বেগের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এনওয়াইপিডি জানিয়েছে, 'ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বাড়তি সতর্কতা হিসেবে নিউইয়র্ক শহরের ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা ফেডারেল সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় করছি।'
প্রায় ৮০ লাখ মানুষের এই শহরে সাম্প্রতিক ঘটনার কোনো প্রভাব পড়ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথে লিখেছেন, “আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পন্ন করেছি। যারমধ্যে আছে ফর্দো, নাতানজ এবং ইসফাহান। (হামলায় অংশ নেওয়া) সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে।”
তিনি আরও জানিয়েছেন, "মাটির ২৬২ ফুট গভীরে থাকা ফর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছেন তারা। হামলা চালানো বিমানগুলো এখন যুক্তরাষ্ট্রে ফিরে আসছে।"
ট্রাম্প বলেন, “আমাদের আমেরিকান যোদ্ধাদের অভিবাদন জানাই। পৃথিবীর অন্য কোনো সামরিক শক্তি নেই যারা এটি করতে পারত। এখন হলো শান্তির সময়। এ বিষয়ে মনযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার