ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইরানে মার্কিন হামলা যু'দ্ধের শুরু
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, তাকে যুদ্ধের সূচনা হিসেবে উল্লেখ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।
আজ রবিবার (২২ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ দাবি করেছেন, "ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের সমাপ্তি নয়, বরং এটি ‘যুদ্ধের সূচনা’।"
এক বিবৃতিতে এই হুথি নেতা বলেন, "ট্রাম্প দ্রুত শত্রুতা শুরু করে যুদ্ধের সমাপ্তি চান বলে মনে হচ্ছে। কিন্তু এখানে-সেখানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুদ্ধের শেষ নয়, এটি শুরু।"
তিনি আরও বলেন, "আঘাত করে পালিয়ে যাওয়ার সময় এখন শেষ।"
এর আগে হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলায় অংশ নেয়, তাহলে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোর ওপর হামলা চালাবে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, "যদি ইসরায়েলে পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানে কোনো আগ্রাসন চালায়, তবে লোহিত সাগরে মার্কিন জাহাজ ও যুদ্ধজাহাজগুলোর ওপর তাৎক্ষণিক হামলা শুরু হবে।"
তিনি আরও বলেন, "আমাদের বাহিনী সব প্রতিকূল গতিবিধি পর্যবেক্ষণ করছে। ইয়েমেন সব মুসলিম জাতিকে দখলদারত্ব ও অবমাননার হাত থেকে রক্ষা করতে প্রস্তুত।"
হুতি মুখপাত্র বলেন, "ইরানের বিরুদ্ধে জায়নবাদী শত্রুদের সমর্থনে মার্কিন আগ্রাসন উপেক্ষা করা যায় না। এর অর্থ আমাদের জাতির স্বাধীনতা, স্বনির্ভরতা ও মর্যাদা কেড়ে নেওয়া; এটিকে দাসত্বে পরিণত করা, অপমান করা, পরিচয় বিকৃত করা, মাতৃভূমি দখল করা, সম্পদ লুণ্ঠন করা তাদের মূল উদ্দেশ্য।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে