ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানকে সুখবর দিল পুতিন
ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যেই সুখবর দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইরান যদি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করতে চায়, তাহলে তাতে রাশিয়ার কোনো আপত্তি নেই। বরং রাশিয়া তাতে সহযোগিতা করতেও প্রস্তুত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, "ইরান পরমাণু অস্ত্র বানাতে চায়—এমন কোনো প্রমাণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এখন পর্যন্ত পায়নি।"
তিনি আরও বলেন, "ইরানে পারমাণবিক অস্ত্র হারাম বলে ধর্মীয় ফতোয়া জারি রয়েছে, যা বিষয়টিকে আরও স্পষ্ট করে দেয়।"
পুতিন বলেন, "রাশিয়া সবসময় পারমাণবিক অস্ত্র বিস্তারের বিরুদ্ধে এবং কোনো দেশ যাতে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে, সে বিষয়ে সহযোগিতা করতে চায়।"
ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলের হামলার পাল্টা জবাব হিসেবে ইরানও হামলা চালিয়েছে। এতে দুই দেশেই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সমর্থনের ঘোষণা ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের চাপের মধ্যে এই সমর্থন ইরানকে কিছুটা কৌশলগত সুবিধা দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ