ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হা'মলা চালাল ই'সরায়েল
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এই হামলার তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের দক্ষিণ-পশ্চিমের সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা শুরু করেছে। তবে হামলা কোন সুনির্দিষ্ট এলাকায় চালানো হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।
এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার সকাল এক ঘণ্টার মধ্যে অন্তত আটটি মনুষ্যবিহীন ড্রোন ইসরায়েলের আকাশে প্রবেশ করেছে জানায়। স্থানীয় সময় সকাল ১০টা ১৬ থেকে ১১টা ২৭ মিনিটের মধ্যে এসব ড্রোন দেশের আকাশে দেখা গেছে।
আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণের এলিয়াত থেকে সিরিয়ার সীমান্ত সংলগ্ন উত্তরের এলাকা পর্যন্ত ইরানের ড্রোন শনাক্ত করা হয়েছে। এসব ড্রোন ভূপাতিত করার জন্য ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
ইসরায়েলি বাহিনী অন্তত পাঁচটি ইরানি ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং বাকি তিনটি ড্রোনের ওপর নজরদারি চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে।
সূত্র: আলজাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট