ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের বিষ্ফোরক মন্তব্য
ইরানে ইসরায়েলের হামলা এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ইচ্ছা’ নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "ইসরাইলের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন—কারণ এর মাধ্যমে তিনি “চিরকাল” ক্ষমতায় টিকে থাকতে চান।"
ক্লিনটনের ভাষায়, "নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণ তাতে তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন। তিনি গত ২০ বছরের বেশির ভাগ সময়ই ক্ষমতায় ছিলেন।"
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে বিল ক্লিনটন এসব মন্তব্য করেন।
সাক্ষাৎকারে তিনি আরও জানান, চলমান ইরান-ইসরায়েল উত্তেজনা কমাতে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও যোগাযোগ করেছেন।
বিল বলেন, "আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি যেন এই সংঘর্ষ প্রশমিত করার চেষ্টা করেন এবং বেসামরিক নাগরিকদের ওপর যে লাগাতার হত্যাকাণ্ড চলছে, সেটার অবসান ঘটান।"
সাবেক এই প্রেসিডেন্টের মতে, "নেতানিয়াহু বা ট্রাম্প কেউই সম্পূর্ণ আকারের আঞ্চলিক যুদ্ধ চান না। যদিও এ অবস্থায়ও তারা এমন এক দুঃসাহসিক পথ বেছে নিচ্ছেন, যেখানে মূল শিকার হচ্ছে সাধারণ মানুষ।"
বিল ক্লিনটন আরও বলেন, "আমরা অবশ্যই আমাদের মিত্রদের পাশে থাকব, তাদের রক্ষা করব—এটা গুরুত্বপূর্ণ।তবে গোপন বা অনানুষ্ঠানিক যুদ্ধে জড়িয়ে পড়া, যেখানে রাজনীতির সঙ্গে জড়িত নয়- এমন নিরীহ বেসামরিক মানুষজনই প্রধান ভুক্তভোগী—এটা কোনো সমাধান হতে পারে না।"
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, "মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশল হওয়া উচিত সংঘর্ষ নিরসন এবং শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহ দেওয়া।"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি জড়ায়নি। তবে দেশটি ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করেছে এবং পাশাপাশি অস্ত্র সরবরাহও অব্যাহত রেখেছে।সূত্র: আরব নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর