ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইরান-ইসরাইল ইস্যুতে বৈঠকে আরব পররাষ্ট্রমন্ত্রীরা
আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েল-ইরান চলমান সংঘাত নিয়ে বৈঠক করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, গত ২০ জুন সন্ধ্যায় ইস্তাম্বুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মূল আলোচনা ছিল ইসরায়েল ও ইরানের মধ্যে তীব্রতর হয়ে ওঠা সংঘাত।
এই বৈঠক অনুষ্ঠিত হয় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর শীর্ষ সম্মেলনের ঠিক আগের রাতে যেখানে দ্বন্দ্বটি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ইসরায়েল দাবি করেছে, তারা গোলান মালভূমিতে ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া বেইত শে'আন উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর আরও একটি ইরানি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে মধ্য ইরানে অবস্থিত ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও উৎক্ষেপণ স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। চলমান এই সংঘাত এখন নয়দিনে গড়িয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)