ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরানের পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ
ইরানের ইসফাহান প্রদেশে একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ইরান দাবি করেছে, ইসরায়েলি যুদ্ধবিমান ওই পারমাণবিক স্থাপনাটিকে লক্ষ্য করে বোমাবর্ষণ করে। এর ফলে ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
শনিবার (২১ জুন) দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলায় কোনো ধরনের পারমাণবিক বা বিপজ্জনক পদার্থের লিকেজ হয়নি। তবে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইরানের আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি জানায়, ইসফাহানের পারমাণবিক স্থাপনাটি ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে পারমাণবিক ভাণ্ডার বা চুল্লির কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এটি নতুন ঘটনা নয়; চলমান যুদ্ধ পরিস্থিতিতে এর আগেও ইসরায়েল এই স্থাপনাটিকে আক্রমণ করেছিল বলে জানা যায়।
এদিকে হামলার পরপরই ওই অঞ্চলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিস্ফোরণের প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
অন্যদিকে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)–এর ড্রোন ইউনিটের দ্বিতীয় সর্বোচ্চ কমান্ডার আমিন পুর জোদখি বিমান হামলায় নিহত হয়েছেন। তিনি তার পূর্বসূরির মৃত্যুর পর ড্রোন হামলার দায়িত্ব পালন করছিলেন এবং ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে ইসরায়েল লক্ষ্য করে শত শত ড্রোন উৎক্ষেপণের নেতৃত্ব দিচ্ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী সরাসরি জোদখিকে লক্ষ্য করে হামলা চালায় যা সফলভাবে তাকে হত্যা করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল