ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গা'জার শিশুরা তৃষ্ণায় মারা যেতে পারে: ইউনিসেফ
গাজা উপত্যকায় ভয়াবহ ‘মানবসৃষ্ট খরা’ দেখা দিয়েছে, যা শিশুদের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে—এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। পানির সরবরাহব্যবস্থা ভেঙে পড়ায় শিশুরা এখন তৃষ্ণায় মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র জেমস এল্ডার।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে এল্ডার বলেন, “শিশুরা তৃষ্ণায় মারা যেতে শুরু করবে... কারণ পানযোগ্য জলের উৎপাদন কেন্দ্রগুলোর মাত্র ৪০ শতাংশ এখনো সচল রয়েছে।”
এর আগে, ইউনিসেফের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গাজায় মে মাসে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। একদিন পরেই এই পানি সংকট নিয়ে সরাসরি সতর্ক করে সংস্থাটি।
ইউনিসেফ পরিচালিত পুষ্টি কেন্দ্রগুলোর পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলের তুলনায় অপুষ্টি শনাক্তের হার প্রায় ৫০ শতাংশ এবং ফেব্রুয়ারির তুলনায় ১৫০ শতাংশ বেড়েছে। ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতির সময় ত্রাণ প্রবেশ করতে পারায় পরিস্থিতি ছিল তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত।
সংস্থাটি বলছে, এই অবস্থা যদি অব্যাহত থাকে এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশ না করতে পারে, তাহলে হাজার হাজার শিশুর জীবন চরম ঝুঁকিতে পড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ