ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ট্রাম্প, পাকিস্তান সেনাপ্রধানের সমর্থন
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
আনা কেলি বলেছেন, গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার ক্ষেত্রে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করে মুনির তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন চেয়েছেন। এর পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে মুনিরকে স্বাগত জানান।
আনা কেলি আরও বলেন, জেনারেল মুনির মনে করেন ভারত-পাকিস্তান পারমাণবিক উত্তেজনা প্রশমনে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা বিশ্বশান্তির জন্য গুরুত্বপূর্ণ ছিল।
এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন লিখেছে, "আসিম মুনিরই হলেন প্রথম বর্তমান কোনো সেনাপ্রধান, যিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠক করলেন। এর আগে রাজনৈতিক পদে না থাকলে বা সামরিক শাসনের অধীনে না হলে কোনো সেনাপ্রধানকেই এমন মর্যাদায় স্বাগত জানানো হয়নি।"
বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমি ওনার (পাকিস্তানের সেনাপ্রধান) সঙ্গে একমত। আমি তাকে এখানে ডেকেছিলাম, কারণ আমি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম; তিনি যুদ্ধের পথে না গিয়ে যা করেছেন তার জন্য। আমি ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ জানাতে চাই, যিনি কয়েকদিন আগে এখানেই ছিলেন।"
ট্রাম্প আরও বলেন, "আমি একটা যুদ্ধ থামিয়েছি... আমি পাকিস্তানকে ভালোবাসি। আমার মনে হয় মোদি একজন অসাধারণ মানুষ। গত রাতে আমি তার সাথে কথা বলেছি। আমরা মোদির সাথে একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। কিন্তু আমি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি।"
নোবেল শান্তি পুরস্কার সাধারণত চারটি প্রধান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়— অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণে ভূমিকা, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার উদ্যোগ, গণতন্ত্র ও মানবাধিকারের সুরক্ষা, এবং একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে সক্রিয় অংশগ্রহণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ