ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন প্রমাণ মেলেনি: জাতিসংঘ
ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির অভিযোগ এনে শুক্রবার (১৩ জুন) দেশটিতে হামলা চালায় ইসরায়েল। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
তবে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ তারা পায়নি। এক বিবৃতিতে আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রোসি বলেন, “এই ইস্যুতে কে সঠিক আর কে ভুল তা নিয়ে যেন প্রতিযোগিতা চলছে। ইরান যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখলেও সেটিকে কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তরের জন্য আরও প্রযুক্তি, সময় ও জটিল পরীক্ষা প্রয়োজন।”
তিনি আরও জানান, “অতীতে কিছু কার্যক্রম ছিল যেগুলোর সঙ্গে পারমাণবিক অস্ত্র উন্নয়নের যোগসূত্র থাকতে পারে তবে বর্তমানে সেসব উপাদানের উপস্থিতি পাওয়া যায়নি।”
ইরান শুরু থেকেই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং এটি আন্তর্জাতিক আইনের আওতায় পরিচালিত হচ্ছে—তাদের সেই অধিকার রয়েছে।
এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আইএইএ ইসরায়েলের হামলার বিষয়ে কোনো নিন্দা প্রকাশ না করে তাহলে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা সীমিত করবে।
১৩ জুনের ওই হামলায় ইরানে বহু মানুষ নিহত হয়েছেন। শহীদ হয়েছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল