ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আন্তর্জাতিক চার সংস্থা থেকে বাংলাদেশ পাচ্ছে ৪৫ হাজার কোটি টাকা ঋণ
বাংলাদেশ ৪টি আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে প্রায় ৪৫ হাজার কোটি টাকার (৩৬৪ কোটি ডলার) ঋণ পেতে যাচ্ছে। এর মধ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ঋণ ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকেও শিগগিরই ঋণ পাওয়ার আশা করা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক ৬৪ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে, যা বায়ুদূষণ কমানো ও গ্যাস সরবরাহ উন্নয়নে ব্যবহৃত হবে। পাশাপাশি এডিবি ৯০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে—এর মধ্যে ৫০ কোটি ডলার ব্যাংক খাত সংস্কার এবং ৪০ কোটি ডলার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বরাদ্দ। আইএমএফ থেকে জুন মাসেই ১৩০ কোটি ডলার এবং এআইআইবি থেকে ৪৪ কোটি ডলার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হলে তা ২৫ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। ২০২১ সালে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও পরবর্তীতে তা হ্রাস পায়। বর্তমানে রিজার্ভ ২০.৭৭ বিলিয়ন ডলার।
এই ঋণ সহায়তা দেশের রিজার্ভ শক্তিশালী করতে এবং ডলার বাজারে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, বাজারভিত্তিক ডলারের দর নির্ধারণের পরও ডলারের দামে স্থিতিশীলতা দেখা গেছে—ব্যাংকগুলো এখন ডলার বিক্রি করছে ১২২-১২৩ টাকায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ