ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরান ইস্যুতে ট্রাম্পকে পিছু হটতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ইরান-ইসরায়েল ক্রমবর্ধমান সংঘাত এখন আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ পর্যায়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, "এখন সংঘাত আরও ঘনীভূত হওয়ার বাস্তব আশঙ্কা রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে।"
স্টারমার আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় কূটনীতিই সবচেয়ে যুক্তিযুক্ত পথ। তিনি মনে করেন, এই সমস্যার সমাধানে কূটনীতিই সেরা উপায়। এরই মধ্যে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ওয়াশিংটনে অবস্থান করছেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।
বিশ্লেষকেরা বলছেন, ব্রিটেনের এই উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেয়, তাহলে তা ট্রান্সআটলান্টিক মিত্রদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করতে পারে। যুক্তরাজ্য প্রকাশ্যে সংঘাত এড়ানোর পক্ষে অবস্থান নিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ