ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ফোনালাপ ফাঁসে চাপে থাই প্রধানমন্ত্রী, সরকার পতনের আশঙ্কা
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা ক্যাম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে একটি ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছেন। সীমান্ত বিরোধ নিয়ে হুন সেনের সঙ্গে তার কথোপকথন জনসমক্ষে চলে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়, যার ফলে তার নেতৃত্বাধীন জোট সরকার পতনের মুখে পড়ে গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে পায়েতংতার্ন ব্যক্তিগতভাবে পরিচিত হুন সেনকে ‘আঙ্কেল’ সম্বোধন করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি থাইল্যান্ডের এক সামরিক কমান্ডারকে সরিয়ে দেওয়ার কথাও বলেন। ওই সামরিক কর্মকর্তা ক্যাম্বোডিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনার সময় দায়িত্বে ছিলেন। ফোনালাপে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্যও করেন পায়েতংতার্ন।
এই অডিও ফাঁস হওয়ার পর ক্ষমতাসীন পুয়ে থাই পার্টির নেতৃত্বাধীন জোট সরকারের গুরুত্বপূর্ণ শরিক ভূমজাইথাই পার্টি সরকার থেকে বেরিয়ে আসে। এতে পার্লামেন্টে পায়েতংতার্নের অবস্থান দুর্বল হয়ে পড়ে।
জনরোষের মুখে পায়েতংতার্ন এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেন, ক্যাম্বোডিয়ান এক নেতার সঙ্গে তার ফোনালাপ জনসমক্ষে চলে আসায় যে অসন্তোষ তৈরি হয়েছে, তিনি তার জন্য দুঃখিত। তিনি দাবি করেন, ফোনালাপে তিনি কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে কথা বলেছেন। তবে সমালোচকরা বলছেন, তার বক্তব্য দেশের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং সেনাবাহিনীর মানহানির শামিল।
ফাঁস হওয়া অডিওটি ৮০ জন রাজনীতিবিদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন হুন সেন। তিনি নিজেই জানিয়েছেন, তাদের মধ্য থেকেই কেউ একজন রেকর্ডটি ফাঁস করেছেন। পরে হুন সেন তার নিজস্ব ফেসবুক পেজে ১৭ মিনিটের ওই ফোনালাপ প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ