×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ ছাড়ার হিড়িক ই'সরায়েলিদের

২০২৫ জুন ১৯ ২২:১০:৪৫

দেশ ছাড়ার হিড়িক ই'সরায়েলিদের

ইরানের ধারাবাহিক হামলায় চরম সঙ্কটে পড়েছে ইসরায়েল। এতে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। জীবন রক্ষায় বহু ইসরায়েলি দেশ ছাড়ার চেষ্টা করছেন। ইউরোপে পালানোর উদ্দেশ্যে অনেকেই ভিড় করছেন মিসরের সিনাই উপদ্বীপে।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) তেহরান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে বহু ইসরায়েলি দেশ ছাড়ার চেষ্টা করছেন। ইউরোপে পালাতে গিয়ে তারা মিসরের সিনাই উপদ্বীপে জড়ো হচ্ছেন।

হিব্রু ভাষার একটি সংবাদপত্রকে এক ইসরায়েলি নাগরিক বলেন, "আমি বরং মরুভূমির বিপজ্জনক যাত্রায় অংশ নেব, কিন্তু দখলকৃত অঞ্চলে আর থাকব না। তার এ বক্তব্যে ইসরায়েলের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে।"

অন্য প্রতিবেদনগুলোর তথ্যমতে, ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি স্থাপনকারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে অনেকেই পাচারকারীদের সহায়তায় নৌকায় করে সাইপ্রাসে যাওয়ার চেষ্টা করছেন। সংকটময় এই পরিস্থিতিতে সাইপ্রাস হয়ে পালানোর এ পথকে অনেকেই বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত