ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৮, মৃত্যু শূন্য
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় ৩৮৩টি নমুনা পরীক্ষা করে এসব রোগী শনাক্ত করা হয়। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্তদের যুক্ত করে দেশে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জনে। মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০৬ জনেই অপরিবর্তিত রয়েছে, কারণ গত ২৪ ঘণ্টায় কেউ মৃত্যুবরণ করেননি।
মহামারি শুরুর পর থেকে দেশে মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় এ হার ছিল ৭ দশমিক ৩১ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)