ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ফের ই'সরায়েলে ইরানের হা'মলা
ইসরায়েলের উদ্দেশে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যা প্রতিহত করতে সক্রিয় হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। হামলার পর সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো।
পোস্টে বলা হয়েছে, 'ইসরায়েল বাসিন্দাদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনা দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখানে থাকতে বলা হয়েছে।'
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে সামরিক ‘মূল্যায়নের’ বরাত দিয়ে জানানো হয়েছে, ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলের দিকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানানো হয়, ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জনবহুল এলাকায় কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পায়নি।
এদিকে ইরান-ইসরায়েল সংঘাতের উত্তাপ বাড়তে থাকায় সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্ক। ইরানের সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দেশটি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, তুরস্ক ইতোমধ্যে ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। তবে এখন পর্যন্ত সীমান্তে ইরান থেকে শরণার্থীদের কোনো ব্যতিক্রমধর্মী প্রবাহ দেখা যায়নি।
সূত্রটি আরও জানায়, তুরস্ক বর্তমানে দেশীয় প্রযুক্তিতে তৈরি বহুস্তরবিশিষ্ট রাডার ও অস্ত্রব্যবস্থার ওপর কাজ করছে। এর মাধ্যমে একটি সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে যাতে সম্ভাব্য যুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রাখা সম্ভব হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর